বর্তমান পরিপ্রেক্ষিত

খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগে মা সমাবেশ অনুষ্টিত

By মেহেরপুর নিউজ

August 20, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগে মা সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার সকালের দিকে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মহাশয় অনুষ্ঠিত হয়।

এসএমসি’র সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান,পিটিএ’র সভাপতি মোঃ আব্দুর রশিদ খান,এসএমসি’র সহ-সভাপতি মোছাঃ রেশমা বেগম, প্রধান শিক্ষক মোহাঃ মহাদ্দেছ আলী, সহকারী শিক্ষক মোছাঃ শিরীনা খাতুন,মোছাঃ উম্মুল বানীন, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।আলোচনা শেষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটি বিতরন করা হয়।