বর্তমান পরিপ্রেক্ষিত

গড় পুকুরের সৌন্দর্যবর্ধনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

December 11, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌরসভার গড় পুকুরের সৌন্দর্যবর্ধনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। রবিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজ রহমান রিটন মেহেরপুর পৌরসভার ঐতিহ্য গড় পুকুরের সৌন্দর্যবর্ধনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

২০১৭ সালে মেয়র মাহফুজুর রহমান রিটন তার নির্বাচনের ইস্তেহারে এই গড়পুকুরকে পৌরবাসীর বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় প্রায় ১৪ কোটি টাকার করিয়েছিলেন। নানা বাধা বিঘ্ন কাটিয়ে গড় পুকুরের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছেন পৌর মেয়র।

পরিদর্শনকালে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, নুরুল আশরাফ রাজিব, আল মামুন প্রমূখ  মেয়র মাহফুজুর রহমান রিটনের সাথে উপস্থিত ছিলেন।