বর্তমান পরিপ্রেক্ষিত

গণতন্ত্রের মুক্তি দিবস উপলক্ষে জেলা যুবলীগের আনন্দ র‌্যালী

By মেহেরপুর নিউজ

December 30, 2020

মেহেরপুর নিউজ;

৩০ শে ডিসেম্বর গণতন্ত্রের মুক্তি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, যুবলীগ নেতা সাজ্জাদ, শারাফো উদ্দিন ডালিম, ইউনুস, শহীদুজ্জামান সুইট, সহ যুবলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।