বর্তমান পরিপ্রেক্ষিত

গণপ্রকৌশল দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 11, 2020

মেহেরপুর নিউজ:

গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।

বুধবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি হলের সামনে থেকে র‍্যালীর সূচনা করা হয়। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।” নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি “প্রতিপাদ্য বিষয় এর উপর বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আবদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল হক, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, কোষাধক্ষ্য জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা নুরুল ইসলাম, আমিনুল হক প্রমূখ।