মেহেরপুর নিউজ:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, গণভোটের মাধ্যমে বাংলাদেশের ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন করা হবে, দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। আমরা যদি পুরনো বৃত্তে ঘুরপাক না খেতে চাই।যদি আমরা আমাদের সন্তানদের জন্য একটি সত্যিকার বেটার বাংলাদেশ চাই। আমরা যে বাংলাদেশে বড় হয়েছি সে রকম না আরো ভালো বাংলাদেশ চাই।
মনির হায়দার বলেন, এটি কোন ব্যক্তির ইসু না। কোন গোষ্ঠীর ইস্যু না। বাংলাদেশের প্রতিটা মানুষের ইস্যু সবাই গণভোটে অংশ নেবেন।
এছাড়াও তিনি বলেন, এবারের সংসদ নির্বাচন যেটা হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এ দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল।এই নির্বাচনের মাধ্যমে আমরা আবারও নির্বাচন ব্যবস্থাকে নতুন করে ফিরিয়ে আনব।
মনির হায়দার শুক্রবার দুপুরে মেহেরপুর পৌর ডিগ্রী কলেজে স্থানীয় সরকার শক্তিশালী করণে শিক্ষার গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের গভার্নিং কমিটির সভাপতি ও মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনের (তুহিন অরণ্য)’র সভাপতিত্বে মত বিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী, মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।