মেহেরপুর নিউজ:
চলমান কার্যক্রম ও আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুরে জেলা প্রশাসক ড মুহম্মদ মুনসুর আলম খান মেহেরপুরের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি আশরাফুল জামান,নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ হোসেন সহ স্থানীয় সাংবাদিকগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।