মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর: গন প্রকৌশল দিবস উপলক্ষে র্যালি এবংআলোচনা সভা করেছে ইনস্টিটিউশন অব ডিপোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা। সোমবার মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত কৃষি জমি রক্ষা কর, পরিকল্পিত গ্রাম গড় শীর্ষক আলোচনা সভায় জেলা সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আব্দুল গনি, চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি নূরুল ইসলাম, মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের সহকারি প্রকৌশলী রাকিবুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক মন্টু, প্রকৌশলী আবুল কাশেম, আনিছুর রহমান বকুল প্রমুখ।
আলোচনা সভা শুরু’র আগে গন প্রকৌশল দিবস/২০১২ ও আইডিইবি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা সভাপতি বজলুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুল গনির নেতৃত্বে র্যালিটি শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।