বর্তমান পরিপ্রেক্ষিত

গবেষক রফিকুর রশীদ রিজভির লেখা “মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস” জব্দ

By মেহেরপুর নিউজ

February 20, 2013

এক্সক্লুসিভ

মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস প্রণয়নের জন্য বাংলা একাডেমীর মনোনীত গবেষক রফিকুর রশীদ রিজভির রচিত “মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস” গ্রন্থে রাজাকারকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করাই জনরোষ ঠেকাতে মেহেরপুর বইমেলার একটি স্টল থেকে এন ডি সি জাহাঙ্গীর আলম “মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস” বইটি জব্দ করেছেন। ‘মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’গ্রন্থটিতে মেহেরপুরের তালিকাভূক্ত   রাজাকারদের মধ্যে অন্যতম রাজাকার সদর থানার ফতেপুর গ্রামের  আব্দুল গনিকে বুড়িপোতা ইউনিয়নের সংগ্রাম কমিটির অন্যতম নেতা হিসাবে এবং অনেক রাজাকারকে মুক্তিযোদ্ধা হিসেবে উলে­খ করা হয়েছে । বই মেলায় আগত দর্শকরা বইটিতে তাকে সংগ্রাম কমিটির নেতা উল্লেখ করায় প্রতিবাদে ফেটে পড়ে। স্থানীয় জনতা বইটি বাজেয়াপ্তর  দাবী জানালে জেলা প্রশাসনের পক্ষে এন ডি সি জাহাঙ্গীর আলম এসে বইমেলার বুড়িপোতা ইউনিয়নের স্টল থেকে বইটি নিয়ে যান। এ ঘটনার পরপরই প্রজম্ম মুজিবনগরের নেতৃবৃন্দ অবিলম্বে বইটির বিক্রয় ও প্রকাশনা নিষিদ্ধ সহ লেখক রফিকুর রশীদ রিজভিকে আটকের দাবি জানিয়েছে। এন ডি সি জাহাঙ্গীর আলম বলেন, “মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস” বইটি বিক্রয়ের জন্য নয় প্রদর্শনির জন্য একটি স্টলে রাখা হয়েছিল, মেলায় আগতদর্শকদের অভিযোগের কারনে বইটি নিয়ে  আসা হয়েছে এবং মেলায় এ বইটি বিক্রয় নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে । তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা বর্তমানে কোন ব্যবস্থা গ্রহণ করবোনা। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম বলেন, রিজভি আহম্মেদ শুধু আব্দুল গনীকে নয় মীর রওশন আলী মনা সহ অনেক রাজাকারকে তার বইয়ে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছেন। গ্রন্থের লেখক রফিকুর রশিদ বলেন, ফতেপুরের আব্দুল গনির পুত্র আমার ঘনিষ্ট বন্ধু । তার  পিতা আব্দুল গনি ফতেপুরের কুখ্যাত্য রাজাকার। তাই আমি মনে করি দুই গনি পৃথক ব্যাক্তি। তিনি আরো বলেন আমার বইয়ে অনেক ভুল থাকতে পারে। তথ্য সরবরাহকারীরা তথ্য ভূল দেবার কারণেই এমন হয়েছে। উল্লেখ্য,১৯ ফেব্রুয়ারী বিকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে ৩ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার।ঐদিন সন্ধ্যায় মেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্রদর্শনী স্টল থেকে রফিকুর রশীদ রিজভির রচিত “মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস” বইটি জব্দ করেন এনডিসি জাহাঙ্গীর আলম।