বর্তমান পরিপ্রেক্ষিত

গভীর রাতে বোন দুলাভাই হামলায় ভাই ও ভাবি আহত

By মেহেরপুর নিউজ

December 20, 2022

মেহেরপুর নিউজ:

জমি লিখে না দেওয়াই গভীর রাতে বোন দুলাভাই মিলে ভাই টিপু সুলতান ও তার স্ত্রীর উপর হামলা । এ ঘটনায় টিপু ও তার স্ত্রী আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ টিপুর বোন রোজি খাতুন ও তার স্বামী আক্কাস আলীকে আটক করেছে মেহেরপুর থানা পুলিশ।

সোমবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত টিপু সুলতান রায়পুর গ্রামের আদম আলীর ছেলে এবং রোজি খাতুন টিপু সুলতানের স্ত্রী।

জানা গেছে দীর্ঘদিন পূর্বে টিপুর পিতা ছেলে টিপুকে বেশ কিছু জমি রেজিস্ট্রি করে দেন। এদিকে ওই জমি ফেরত নেয়ার জন্য টিপুর বোন রোজা খাতুন এবং দুলাভাই আক্কাচ আলী মিলে গভীর রাতে হামলা চালাই। হামলায় টিপু ও তার স্ত্রী আহত হন। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে আক্কাস এবং রোজিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।