মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন বলেছেন, জীবনে যতােদিন বেঁচে আছি, ততােদিন জনাব তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে দলের জন্য কাজ করে যাবাে। আর এ কাজগুলো আপনাদেরকে সাথে নিয়েই করে যাবাে,এটাই আমার জীবনের বড় লক্ষ্য।
আগামী দিনে সকল দলীয় নির্দেশনা মেনে সকল কর্মসূচিতে করবো। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সফল হবো।
সোমবার বিকেলে গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামে ফিতা কেটে বিএনপি’র অফিস উদ্বোধন কালে তিনি এসব কথাগুলাে বলেন। তিনি আরও বলেন,গাংনীর গাঁড়াবাড়ীয়ার এই কার্যালয়টি হবে তৃণমূলের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের মূল কেন্দ্রবিন্দু।বিএনপির ছায়াতলে থেকে এই দলটিকে আমরা আরো গতিশীল করে তুলবো।আগামীতে দলের সকল সাংগঠনিক নির্দেশনা মেনে এবং রাজপথে থেকে প্রতিটি কর্মসূচি পালন করবো।আর এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা খাতের আলীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুছাইন মাহমুদ, মাঝাহারুল ইসলাম এবং গাংনী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার আব্দুল্লাহিল মারুফ পলাশ,পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সুমন হোসেন, সহগলপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বসির উদ্দীন। এসময় বিএনপি নেতা কামাল হোসেন, ফজলু, খায়রুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজা, মোফাজ্জল হোসেন, মহিরুল ইসলাম, বিশারত হোসেন, দ্বীন মোহাম্মদসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মোনাজাতে দেশ, জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।