অন্যান্য

গাংণীতে ভিমরুলের কামড়ে এক ব্যাক্তি আহত

By মেহেরপুর নিউজ

August 23, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগষ্ট: মেহেরপুরের গাংণী উপজেলার গাড়াডোব গ্রামে ভিমরুলের কামড়ে সফিউদ্দিন নামের এক ব্যাক্তি মারত্বক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুফুরের দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গাড়াডোব গ্রামে আফির আলীর ছেলে সফি মাঠে কাজ করার সময় একদল ভিমরুল তাকে আক্রমন করে। এসময় তার চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।