মেহেরপুর নিউজ,১৫ জুলাই: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে সড়ক দূর্ঘটনায় শাহেদ নামের ৪ বছরের এক শিশু আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
জানা গেছে, বুধবার দুপুরের দিকে কাবেলের ছেলে শাহেদ আলগামনে চড়ে পাশ্ববর্তী গ্রামে বেড়াতে যাচ্ছিল। এ সময় আলগামন মোড় নিতে গেলে শাহেদ উল্টে নিচে পড়ে গেলে আলগামনের একটি চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।