অন্যান্য

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলামের মায়ের ইন্তেকাল ।। শনিবার সকাল সাড়ে ৮টায় জানাযা

By মেহেরপুর নিউজ

March 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ মার্চ: বিশিষ্ট সংগঠক ও প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিনের মাতা গাংনীর থানা পাড়া মৃত হাজী হাফিজ উদ্দিন বিশ্বাসের স্ত্রী হাজী মাজেদা খাতুন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে হাজী মাজেদা খাতুনের বয়স হয়েছিলো ১০১ বছর। তিনি ৫ ছেলে ও ২ কন্যাসন্তান সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমার পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার সময় গাংনী সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবারের পক্ষ থেকে ছেলে সিরাজুল ইসলাম ও নাতি চ্যানেল আই’র নিউজ প্রেজেন্টার সোহেল ফয়সাল অরুপ।