বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনি পৌরসভার প্রশাসকের ফুটপাতে পন্য সামগ্রী না রাখার আহ্বান

By মেহেরপুর নিউজ

August 29, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও গাংনি পৌরসভার প্রশাসক তানভীর হাসান রুমান ফুটপাতে পন্য সামগ্রী না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার  সকালের দিকে অতিরিক্ত জেলা প্রশাসক ও গাংনি পৌরসভার প্রশাসক তানভীর হাসান রুমান এ আহ্বান জানান। এ সময় তিনি গাংনীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। এবং ফুটপাত থেকে পন্য সরিয়ে নেবার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।