বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীকে শিশু বান্ধব উপজেলা প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২মে: গাংনী উপজেলাকে শিশু বান্ধব উপজেলা প্রতিষ্ঠার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগীতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ভিশন এ মতবিনিময় সভার আয়োজন করে। আজ বুধবার সকালে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার প্যানেল মেয়র সামসুদ্দিন আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন।ব্রেকিং দ্য সাইলেন্স এর সমন্বয়কারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,রুরাল ভিশনের পরিচালক আনোয়ারুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পৌর  মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাবেক সমাজসেবা কর্মকর্তা আহমেদ আলী, সাংবাদিক জুলফিকার আলী কানন, রুরাল ভিশনের প্রকল্প অফিসার গোলাম কিবরিয়া প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় সরকারের প্রতিনিধি, কমিউনিটি লিডার, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও ধর্মীয় নেতারা অংশ নেন।