বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সজীব ওয়াজেদ জয় পরিষদের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 05, 2021

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকনের গাংনীস্থ বাসভবন চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গাংনী উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের উদ্যােগে এসব বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের আবু সাঈদ টােকন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

এসময় বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা,সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম ফারুক,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান লুইস,আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবু,গাংনী উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজ প্রমুখ।