মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৬ মার্চ:
মশার কয়েল থেকে অগ্নিকান্ড ঘটে মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে স্বামী স্ত্রীসহ দুটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত স্মামী স্ত্রী হলো সিদ্দীকুর রহমান (৪২) ও তার স্ত্রী মনজিলা খাতুন (৩৫)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, গাংনীর রামদেবপুর গ্রামের সিদ্দীকুর রহমানের ঘরে মশার কয়েল থেকে অসাবধানবশত: অগ্নিকান্ড ঘটে ৩ টি রুমের নগদ টাকাসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। এছাড়া ২ টি গরু অগ্নিদগ্ধ হয়েছে। আহত অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহত সিদ্দীকুর রহমান জানান, রাতে জ্বালানো মশার কয়েল থেকে রাত ৩ টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার“ল ইসলাম জানান, তাদের দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।