গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস ও অন্যান্য জটিল রোগের রােগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর চেক বিতরণের আয়ােজন করে। গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ১২জন রােগীর পরিবারের মাঝে এ চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহ নেওয়াজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মনসুর আলম।