মেহেরপুর নিউজ:
গাংনী প্রতিনিধি :
দেশব্যাপি বিএনপির ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিনে মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
রবিবার ভোর ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে ও গাংনী হাটবোলিয়া সড়কে পৃথক ভাবে দুটি মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী-হাটবোয়ালিয়া সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু,বিএনপি নেতা নাসির উদ্দীন,¯স্বচ্ছোসেবক দলের নেতা শহিদুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাইছার আলী,যুবদল নেতা এনামুল হকসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।