সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে প্রাকৃতিক দুর্যােগে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম,আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান মঙ্গল।