বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে অসুস্থ্য বাবা চিকিৎসা নিয়ে বাড়ি পৌঁছানোর আগেই ছেলের আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

September 03, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌর এলাকার ভিটাপাড়ায় লিখন হোসেন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। যুবক লিখন গাংনী পৌর এলাকার ভিটাপাড়ার রবিউল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দিবাগত মধ্যেরাতে সে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিখনের বাবা কয়েক বছর যাবত অসুস্থ। বাবা রবিউল চিকিৎসা নিয়ে তার মাকে সাথে করে ঢাকা থেকে বৃহস্পতিবার মধ্যেরাতে বাড়ি পৌঁছান। বাড়ি পৌঁছানোর পর নিজ ঘরের আড়ার সাথে ছেলে লিখনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে প্রতিবেশীরা এসে তার মরদেহ উদ্ধার করেন।

লিখনের বাবা ও মা বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যখন বাড়ি ফিরছিলেন। তখন লিখন তার মায়ের সাথে মোবাইলফোনে কথাও বলেছিলেন। রাত তিনটার দিকে তার মা-বাবা বাড়ি ফিরে দেখে ঘরের আড়ার সাথে ছেলের মরদেহ ঝুলছে। প্রেম সংক্রান্ত কারণে লিখন অভিমানে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,বিষয়টি নিয়ে তদন্তের পর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।