মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রাম থেকে একটি এলজি শার্টারগানসহ হিসাব আলী নামের এক সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ।আটক হিসাব আলী একই গ্রামের ভাষান আলীর ছেলে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস আই রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর গ্রামের ভাষান আলীর ছেলে হিসাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি শার্টারগান সহ তাকে অটক করে। এ বিষয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।