অন্যান্য

গাংনীতে অস্ত্র সহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

By মেহেরপুর নিউজ

August 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগষ্ট:

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে অস্ত্র সহ আনারুল ইসলাম নামের এক সাবেক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আনারুল ইসলাম বেতবাড়িয়া গ্রামের গফুর মোল্লার ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলামের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সকালে একই গ্রামের মুকুলের বাড়ির রান্না ঘর থেকে একটি শার্টারগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনারুল কে অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।