বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে অ্যালকোহলসহ হোমিও চিকিৎসক আটক

By Meherpur News

March 25, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরে হোমিও চেম্বার থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এ সময় নিলুফার ইয়াসমিন নামের এক হােমিও চিকিৎসককে আটক করা হয়েছে।

আটককৃত নিলুফার ইয়াসমিন জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে।

মঙ্গলবার দুপুরে যৌথ বাহিনীর মাদক বিরোধী  ট্রান্সফোর্সের অভিযানে ১ হাজার ১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা।

যৌথবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

জানা যায়, গাংনী বাজারস্থ জেলা পরিষদ মার্কেটের “হাফিজ হোমিও হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নিলুফার ইয়াসমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির রান্নাঘর ও পরিত্যক্ত খড়ির ঘর থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বানী ইসরাইল জানান, আটককৃত নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের  সার্জেন্ট ফারুক হোসেন উপস্থিত ছিলেন।