সাহাজুল সাজু, :
মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরােধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম,এ, খালেক, গাংনী পৌরসভার আহম্মেদ আলী,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউরিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।