গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা চোরাচালান প্রতিরােধ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিৎ কুমার নন্দী।