বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আইন সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 28, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের উপজেলা আইন সহায়তা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সােমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা আইন সহায়তা কমিটি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।