বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আওয়ামীগ নেতা সাদেকের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

July 24, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট কাঠ ব্যবসায়ী সাদেক হােসেন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন) । সাদেক হােসেন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের বাসিন্দা। তিনি ব্যবসা করার সুবাদে দীর্ঘ বছর গাংনী উপজেলা শহরের উত্তরপাড়ায় বসবাস করে আসছিলেন।

শনিবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাদেক মারা যান। তিনি কয়েক মাস যাবত কয়েকটি জটিল রােগে ভূগছিলেন। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাদেক হােসেনের বড় ছেলে সাবেক ছাত্রনেতা জিন্নাত আলী। এদিকে সাদেক হােসেনের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।