মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৯ নভেম্বর:
গাংনীতে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার গাংনী উপজেলা আওয়ামীলীগের উপজেলা সভাপতি শহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক এম এ খালেক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল টি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাস ষ্ট্যান্ড চত্বরে এসে পথ সভার মাধ্যমে শেষ হয় ।
পথ সভায় গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক , আওয়ামীলীগ নেতা হাজী মহসিন আশরাফুল আলম চেবি, কমিশনার নবীর উদ্দীন , ফজলুল হক , ছাত্র লাল্টু , বিপ্লব প্রমুখ।