রাজনীতি

গাংনীতে আওয়ামীলীগ কর্মীকে মারধরের ঘটনায় থানা যুবলীগ সভাপতি,সম্পাদক সহ ৩ জনের নামে মামলা ।। আটক ১

By মেহেরপুর নিউজ

December 30, 2013

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ কম,৩০ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীর  থানাপাড়ায় নৌকা মার্কা প্রতীকের সমর্থক আজিজুল হক বাচ্চু কে মাথা ফাটিয়ে আহত করার ঘটনায় গাংনী উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক সহ ৩ জনের নামে গাংনী থানায় মামলা  হয়েছে।ঘটনার রাতে আহত  অজিজুল হক বাচ্চুর স্ত্রী মরজিনা খাতুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।  যার মামলা নং ১৮ তাং ২৯.১২.১৩ ইং। মামলার আসামীরা হলেন,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারন সম্পাদক শফি কামাল পলাশ ও মোকাদ্দেস আলী। মামলা দায়েরের পর মামলার মূল আসামী মোকাদ্দেস হোসেন কে আটক করেছে পুলিশ। গাংনী থানার ওসি মেহেরপুর নিউজকে বলেন,একজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন বলেছেন,আজিজুল হক বাচ্চু আহত হওয়ার আগে থেকেই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে বসা ছিলাম। এ ঘটনার সাথে তিনি জড়িত নয়। রাজনৈতিক কারনে তার নামে মামলা করা হয়েছে। নৌকা মার্কা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক বলেছেন,যারা আওয়ামীলীগ কর্মীআজিজুল হক বাচ্চুকে মাথা ফাটিয়ে আহত করেছে তাদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।