মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৬ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে আওয়ামীলীগ কর্মীদের হামলা ও বোমা বিষ্ফোরনে মহিলা সহ ৬ বিএনপি কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় কাপড়ের দোকান ও নগত টাকা লুটপাট করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানান,গত বুধবার উপজেলার পলাশীপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের নছিমনের ধাক্কায় খাসমহল গ্রামের আসাদুলের মহিষ আহত হয়। এঘটনার জের ধরে খাসমহল গ্রামে আওয়ামীলীগ নেতা একরামুল হক ও বিএনপি কর্র্মী পল্টুর সমর্থদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি কর্মী পল্টু দাবি করে বলেছেন,আওয়ামীলীগ নেতা একরামুল হকের নেতৃত্বে বিএনপি কর্মীদের উপর পরপর ৮/১০ টি বোমা বিস্ফোরন ঘটনায়। বোমা বিস্ফোরনে হুসাইন,শফি, খবির,হাফিজুল,ইসমাইল ও জয়নুব মারাত্বক আহত হয়। এসময় পল্টুর কাপড়ের দোকান ও মামুনের বাড়ি থেকে ৮০ হাজার টাকা লুট করা হয়। সংঘর্ষের সময় তিন টি বৈদ্যুতিক মিটার ভাংচুর করা হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ নেতা একরামুল হক বলেছেন তিনি এসব ঘটনার সাথে জড়িত নয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মোঃ আমজাদ হোসেন বিএনপি কর্মীদের উপর বোমা হামলার তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষি ব্যক্তিদের গ্রেফতার করার আহবান জানান।
গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই ফারুকুল ইসলাম জানান,পরিস্থিতি শান্ত রয়েছে।