বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আওয়ামী লীগের উদ্যােগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 01, 2023

সাহাজুল সাজু :

মোহেরপুরের গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন ।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ মহসিন আলী, যুব মহিলা লীগের সভানেত্রী লাইলা আরজুমান বানু শিলা,যুব মহিলা নেত্রী ও গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাসার,সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু,হিজড়া সংগঠনের নেতা নুপুর। সমাবেশ পরিচালনা করেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী-পুরুষ।