গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলােচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে জন্মবার্ষিকীর কেককাটা,আলােচনা সভা ও দােয়া মাহফিলের আয়ােজন করে গাংনী উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা।
প্রধান অতিথি হিসাবে জন্মবার্ষিকীর কেক কাটেন ও বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।