রাজনীতি

গাংনীতে আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল স্বতন্ত্র প্রার্থী ।। দলের মনোনীত প্রার্থীকে বয়কট

By মেহেরপুর নিউজ

November 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: মেহেরপুর-২ (গাংনী) আসনে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ খালেককে বর্জন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে গাংনী বাস স্ট্যান্ডে এক সমাবেশে তাকে বয়কট করে প্রতিরোধের ঘোষনা দেন নেতাকর্মীরা। তৃণমুল নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে সাবেক এমপি মকবুল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। দুপর দুই টার দিকে মকবুল হোসেনের পক্ষে পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার পাশা ও মজিরুল ইসলাম সহকারী রির্টানিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন পত্র গ্রহন করেন।

পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী জানিয়েছেন, তৃণমুল নেতাকর্মীদের মতামত গুরুত্ব না দিয়ে এমএ খালেক কে দলীয় মনোনয়ন দেওয়ায় সব জায়গাতে ক্ষোভ বিরাজ করছে। তাবে স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচন করে বুঝিয়ে দেওয়া হবে কে মানুষের জন্য রাজনীতি করে। এর আগে শুক্রবার সন্ধ্যায় মনোনয়ন প্রকাশ হলে মকবুল হোসেন সমর্থকরা দুটি যানবাহনে ভাংচুর চালায়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন ১৯৯৬ সালে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী হিসাব উদ্দীনকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন মকবুল হোসেন। ২০০৮ সালের নির্বাচনে প্রথমে এমএ খালেক এবং পরে পরিবর্তন করে মকবুল হোসেনকে দলীয় মনোনয়ন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে তিনি বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের কাছে পরাজিত হন। তার পরেও মবকুল হোসেনের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।