গাংনী প্রতিনিধি, তোফায়েল হোসেন:
মেহেরপুরের গাংনীতে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে গাংনী হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ও শীল বস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন উপজেলার সকল এনজিও ও সেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে মোট ৫০জন প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি’র পরিচালক কামরুজ্জামান কামু, উপ-পরিচালক কামরুল আলম, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন এনজিও ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।