বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 13, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবশেষে উপজেলা পরিষদ চত্বরে আগুন নিয়ন্ত্রণ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নির চক্রবর্তি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।