বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

May 01, 2023

 সাহাজুল সাজু :

সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সােমবার সকালে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গাংনী উপজেলা রংশ্রমিক ইউনিয়ন শােভাযাত্রার আয়ােজন করে। পরে রংশ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আলােচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।