বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

September 08, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে সাক্ষরিত দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক নাসিরউদ্দিন, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।