বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আবারাে বােমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

By Meherpur News

May 20, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে আবারাে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারের ঘটনা ঘটেছে। এদিকে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে একের পর এক বােমা উদ্ধারের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ বুধবার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের বাসিন্দা আতিকুর রহমান হানিফের বাড়ির সামনে থেকে ১টি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান,বুধবার সকালে হানিফের বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ব্যাগের ভেতরে লাল কস্টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ও একটি চিরকুট দেখতে পায়। এসময় গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটিদল বস্তুটি ও চিরকুট উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।