বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আলগামন উল্টে নারী ও শিশুসহ ৬ জন আহত

By মেহেরপুর নিউজ

June 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২  জুন: মেহেরপুর -কুষ্টিয়া সড়কের জোড়পুকুরীয়া নামক স্থানে শ্যালোইঞ্জিন চালিত যান আলগামন উল্টে নারী ও শিশুসহ ৬ জন  আহত হয়েছে। আহতরা হলেন, গাংনী উপজেলার বাশঁবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন (৩৮), স্ত্রী মাফুজা খাতুন (৩৫), মেয়ে কুলছুম খাতুন (৮), শাশুড়ি উমেনা খাতুন (৬৯)। আহতরা বর্তমানে  গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বাবুল হোসেন (২৪) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আহত বিল্লাল হোসেন জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে জোড়পুকুরিয়ী থেকে আলগামনে চড়ে বাশঁবাড়িয়ায় আসার সময় জোড়পুকুরীয়া মাঠের মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় আলগামনটি রাস্তার উপরেই উল্টে পড়লে যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসেন।