সাহাজুল সাজু :
মহান বিজয় দিবস ও বিজয় মাস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচি গ্রহণের লক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এএসএম নাজমুল হক সাগরের গাংনীস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজয়ের মাস ব্যাপি নানা কর্মসূচীর লক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ডাক্তার সাগর বলেন,যাদের আত্মত্যাগ ও অক্লান্ত চেণ্টা এবং ভালােবাসায় আমরা বিজয় অর্জন করেছি। সেই সব দেশপ্রেমিকদের শ্রদ্ধা জানাতে বিজয় মাস ব্যাপি কর্মসূচি গ্রহণ করেছি। কর্মসূচীর মধ্যে রয়েছে -শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও যােদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীর খােঁজখবর নেয়া,মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মুতি বিজড়িত স্থান (গাংনীর সাহারবাটী আটকবর কাজীপুর আটকবর),আওয়ামী লীগের নিহত নেতাকর্মীদের পরিবারের খােঁজখবর, অসুস্থ্যতা নেতাকর্মীদের খােঁজখবর নেয়া।
সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা রেজাউল ইসলাম রেজা,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, স্খানীয় স্বেচ্ছাসেবক লীগ নেত্রী নাসিমা খাতুনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।