বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আ’লীগ নেতা এমএ খালেকের নেতৃত্বে অবরােধ বিরােধী মিছিল

By মেহেরপুর নিউজ

November 15, 2023

 গাংনী প্রতিনিধি :

বিএনপির ডাকা অবরােধের বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরে মিছিল ও সসাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক মিছিলে নেতৃত্ব প্রদান করেন। প্রথমে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে গাংনী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।