বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আ’লীগ নেতা এমএ খালেকের নেতৃত্বে হরতাল বিরােধী মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 29, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেকের উদ্যোগে গাংনীতে বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ডাকা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার বিকেলে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। সমাবেশে বক্তারা বলেন,বিএনপি-জামায়াত যে নৈরাজ্যে সৃষ্টি করছে। তা বাংলার জনগণ মেনে নেবেনা। তাই,সকলে ঐক্যমতের ভিত্তিতে তাদের প্রতিহত করবাে।