বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আল হেরা ফাউন্ডেশনের উদ্যােগে দরিদ্র পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

By Meherpur News

March 18, 2026

মেহেরপুর নিউজ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে আল হেরা ফাউন্ডেশন- ঢাকা-এর উদ্যোগে এলাকার দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০ দিকে আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক প্রফেসর মোহা: জাহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র শিবির নেতা যথাক্রমে-রাসেল মল্লিক,শিহাবুল ইসলাম,আরিফুল ইসলাম,সমাজ সেবক জাহিদ হােসেন প্রমুখ।