বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ইউএনও’র কাছ থেকে হুইল চেয়ার পেলেন এক বৃদ্ধ

By মেহেরপুর নিউজ

February 27, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে হুইল চেয়ার পেলেন কাফিরুল ইসলাম (৭০) নামের এক সত্তর বছরের বৃদ্ধ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান’র নিজস্ব কার্যালয়ে এ হুইল চেয়ার দেয়া হয়।

শারিরীক প্রতিবন্ধী কাফিরুল ইসলাম উপজেলার পলাশীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চলাফেরায় অক্ষম হয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি হুইল চেয়ার চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সত্যতা যাচাই পূর্বক আজ তাকে হুইল চেয়ার প্রদান করা হয়। কাফিরুল ইসলাম জানান তিনি দীর্ঘদিন যাবৎ অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে আসা একটি হুইল চেয়ার ব্যবহার করতেন। চেয়ে নিয়ে আসা হুইল চেয়ারটি তার মালিক ফেরত নিয়ে গেলে তিনি সাময়িক ভাবে অসহায় হয়ে পড়েন। আজ তিনি হুইল চেয়ারটি পেয়ে খুব খুশি। এ সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার সচেতন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন।