বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কৃষকলীগের বর্ধিত সভা

By মেহেরপুর নিউজ

November 03, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে আওয়ামী কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা কৃষকলীগ এ সভার আয়ােজন করে। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।

জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌর কৃষকলীগের সভাপতি বদরুল আলম বুদু,গাংনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আছাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু। এসময় বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা আনারুল ইসলামসহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে বুধবার একই স্থানে গাংনী উপজেলা কৃষকলীগের উদ্যােগে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।