বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ইউপি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

November 22, 2021

সাহাজুল সাজু :

তৃতীয় ধাপে মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন- শৃঙ্খল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি নির্বাচনের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা।