মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর: মেহেরপুর গাংনী উপজেলার নওপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আব্দুর রশিদের মেয়ে আলিজা শারমিন রিয়াকে ইভটিজিং করার অপরাধে গাংনী কলেজ পড়া মিনারুলের ছেলে আলামিন হোসেন রনিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্র্যামান আদালতের বিচারক মো: আব্দুস সালাম এ রায় ঘোষনা করেন।
জানা গেছে,গাংনী উপজেলার নওপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে আলিজা শারমিন রিয়া গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষা দিতে আসে। অপরদিকে কলেজ পাড়ার মিনারুলের ছেলে আলামিন হোসেন একই কেন্দ্রে পরীক্ষঅ দেয়। পরীক্ষা শেষে রনি রিয়াকে উত্যাক্ত করলে বিদ্যালয়ের শিক্ষকরা রনিকে পুলিশের হাতে তুলে দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুস সালামকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত বসিয়ে রনিকে বাংলাদেশ দন্ডবিধির ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশের আদেশ দেন।