বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার, অস্ত্রাঘাতে কনস্টেবল জখম

By মেহেরপুর নিউজ

March 19, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচারকারী ইদ্রীস আলী (৫৫) কে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাতে পুলিশের একটি টীম ইদ্রীস আলীকে স্থানীয় মোহাম্মদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮২ পিস ইয়াবা। এদিকে ইদ্রীস আলীর ধারালো অস্ত্রাঘাতে কনস্টেবল সাইফুল ইসলাম জখমের ঘটনা ঘটেছে। ইদ্রীস আলী গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ইদ্রীস আলী ইয়াবা নিয়ে বিক্রির জন্য তার বাড়িতে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় ইদ্রীসের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল সাইফুল ইসলাম জখম হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।