গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের সাব্দার আলীর ছেলে হাশেম আলী (৪২), কাজীপুর গ্রামের মুন্সিপাড়ার শহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ ওরফে রাসেল (২২),নওদাপাড়া গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে বকুল হােসেন (৩৪) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরামুল হকের ছেলে আব্দুল আহাদ (৪৭)।
শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের এস আই (নিঃ) জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটিদল কাজীপুর খালপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে আটক করে।
এস আই জহির রায়হান জানান, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম মহােদয়ের নির্দেশনায় ও গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মহােদয়ের পরামর্শে গােপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফাের্স নিয়ে কাজীপুর মধ্যেপাড়া ও খালপাড়ার নিকটবর্তি একটি সঙ্গীত একাডেমীর পাশে অভিযান পরিচালনা করি। অভিযানে ৪জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গাংনী থানা সূত্র জানায়,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আজ রবিবার তাদের মেহেরপুর আদালতে নেয়া হয়েছে।